সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের সাহসী ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করি বলেই আমরা সম্মানিত। সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্র নায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত। বাংলাদেশের প্রধান চালিকা শক্তি রেমিট্যান্স এবং পোশাক শিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি তাজুল ইসলাম সরকার প্রমুখ।
অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, জিয়াউর রহমানের আহবানে দক্ষিন এশিয়ায় গঠিত হয়েছিলো সার্ক। তার আহবানেই মুসলিম দুটি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধ হয়েছিলো। তার মধ্যস্থতায় ইরাক ও ইরানের যুদ্ধ বন্ধ করে মুসলিম জাতিকে শক্তিশালী করেছিল।
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমাদের সেই নির্দেশনা মোতাবেক তৈরি থাকতে হবে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাই প্রত্যেক নেতাকর্মীকে স্বোচ্চার থাকতে হবে।
সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























