সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম প্রচার পত্র বিলি করা হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদি এলাকায় এ প্রচারপত্র বিলি করেন। এসময় বাজারের দোকানদার, পথচারী ও পাড়া মহল্লার মানুষের মাঝে প্রচারপত্র বিলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, বিষ্ণাদি বড় মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরু মিয়া, মতিউর রহমান মতি, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা কাউসার, বারদী ইউনিয়ন যুবদল নেতা রুবেল নিলয় প্রমুখ । এসময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সর্ব ক্ষেত্রে সাফল্য অর্জন হবে।
























