সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ করা হয়েছে। নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা শ্রমিক দল।
শনিবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র্যালী বের করা হয়। পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করে।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুক প্রমুখ।
























