রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো এলাকায় এ অনুষ্ঠান হয়। একই সময়ে গোলাকান্দাইল ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষক দলের কমিটিতে আতামুদ্দিন ভুইয়াকে সভাপতি ও সামসুল হক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
৩নং ওয়ার্ড কৃষক দলের কমিটিতে মোঃ নুরুল ইসলাম ভুইয়াকে সভাপতি ও আকতার মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভুইয়া,
ভোলাব ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইকবাল হোসেনসহ আরো অনেকে।
























