রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ (২২ অক্টোবর) উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নারায়ণগঞ্জ জেলা কমিটি মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ও সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে।
বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিসচা নেতারা এই ঘোষণা দেন এবংলিখিত বক্তব্য পাঠ করেন নিসচা জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোমেন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য নাজমুল হক রনি, হাবিবুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সড়ক দুর্ঘটনা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
নিসচা’র মাসব্যাপী কর্মসূচি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মাসব্যাপী কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে:
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্যাম্পেইন পরিচালনা,জনসচেতনতামূলক লিফলেট বিতরণ,
ফুটপাত ব্যবহারে জনগণকে উৎসাহিত করা,
চালক ও হেলপারদের সাথে ট্র্যাফিক আইন বিষয়ে মতবিনিময় সভা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা,সড়ক নিরাপত্তা জোরদারে প্রশাসনের সাথে আলোচনা ও সমন্বয় সভা,জাতীয় নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি ও অন্যান্য জনসচেতনতামূলক কার্যক্রম।
নিসচা নেতারা আশা করেন, এই উদ্যোগগুলো সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকলকে আইন মেনে সড়কে চলতে উদ্বুদ্ধ করবে।
























