সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁয়ের বারদীতে ইউসুফ আলী কল্যাণ তহবিলের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার মেম্বার, বারদী পুজা উদযাপন কমিটির সবাপতি উজ্জর বনিক, সাধরণ সম্পাদক রিপন শীল, শফিকুল ইসলাম, কামরুল হাসান, নাজির হোসেন, সাইদুল ইসলাম নিরব। বারদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হিন্দু নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
























