আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা থানার উপ পরিদর্শক রুহুল আমীনের মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
বুধবার বিকালে নওদাবাস এলাকায় এসআই রুহুল আমীন ও দুই কনস্টেবলসহ বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে ধা-ক্কা দেয়! এতে মহিলা গুরুতর আহত হলে স্থানীয়রা ওই বৃদ্ধাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাজেরা বেগম মারা যান।নিহত ওই বৃদ্ধা মহিলা টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
এ সময় এসআই রুহুল আমীনসহ তার দুই কনস্টবল গুরুতর আহ-ত হন! তারা হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন হচ্ছে এবং বিষয়টি নিয়ে নিহত হাজেরার পরিবারের সাথে মিমাংসার চেষ্টা চলছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীর নিকট বক্তব্য চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।























