নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফলক উন্মোচনের মাধ্যমে এই সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে সিটি করপোরেশন চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টায় পায়ে হেঁটে জেলা জজ আদালতে গিয়ে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নিজ পৈতৃক এলাকা বাগবাড়ীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা এবং পৈতৃক বাড়ি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। পরে বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং একই সময়ে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সবশেষে সন্ধ্যা ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতি শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ,২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে এ উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে বগুড়া সিটি
























