নিজস্ব প্রতিবেদক
বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বেলজিয়ামের স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বহুপাক্ষিক সহযোগিতা-বিশেষ করে জাতিসংঘকে ঘিরে কার্যক্রম, অভিবাসন, ভিসা ও কনস্যুলার বিষয় এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
























