আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দারিদ্র বিমোচন ও গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্রাক প্রতিষ্ঠানের উদ্যোগে সদস্যদের মাঝে ফাউমি জাতের মুরগির বাচ্চা ফ্রিতে বিতরণ করা হয়।
২১ জুন (রবিবার) দুপুরে হাতীবান্ধা শাখার অফিস প্রাঙ্গনে ব্রাকের উদ্যোগে ৩ দিন বয়সের প্রতিটি সদস্যকে ২০ টি করে মোট ৪১ জনকে, ৩০ দিন বয়সের সদস্য প্রতি ২১ টি করে মোট ২৪ জনকে মুরগির বাচ্চা বিতরণ করা করা হয় এবং সেই সাথে হাঁসের বাচ্চা, সবজি বীজ, মনো সেক্স জাতীয় তেলাপিয়া মাছের পোনা সদস্য প্রতি ২৫০০ করে, ৬ জনকে ও ১০০ টি গরুকে ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হয়। উক্ত বিতরণে উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার (বিডিইউ) মোঃ মেহেদী হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক- পলাশ শাহা, এলাকা ব্যবস্থাপক দাবী-চঞ্চল কুমার সাহা, শাখা ব্যবস্থাপক- দাবী, মোঃ খাদেমুল ইসলাম, শাখ ব্যবস্থাপক-(ভিসিইউপি) মোস্তফা কামাল সরকার, শাখা ব্যবস্থাপক-(এসসিভিপি) আসাদুজ্জামান, কৃষি ও বীমা সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রায়হান সরকার।
অনুষ্ঠানে ব্রাকের কর্মকর্তা জানান, গ্রামীণ জনপদের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের পুষ্টির চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের উৎস তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তা আরও জানান, সঠিক নিয়মে হাঁস, মুরগি পালন ও রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রামীণ অর্থনীতির চাকা সবল রাখতে এবং নারীদের ক্ষমতায়নে তাদের উন্নয়নমূলক ও সহযোগিতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।























