সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইডিয়াল একাডেমির যাত্রা শুরু হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের তালতাল বাজার এলাকায় এ শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার বিকেলে প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়৷ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর ৪৩ জন শিক্ষক আবেদন করেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষে ১১ জন শিক্ষক নির্বাচিত হন। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষক নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন, মহজমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাকমিনা আক্তার, নয়াপুর কোয়ালিটি স্কুলের শিক্ষক জামিল হোসেন, শিক্ষানুরাগী মো. মানিক হোসেন, আমিনুল ইসলাম চন্দন, মো. শাহিন ভূইয়া, নুরুজ্জামান মিয়া ও শাহানূর আক্তার।
শিক্ষক নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন বলেন, এ অঞ্চলটি অনুন্নত হওয়ার কারনে ছেলে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। আশা করি খোকা আইডিয়াল একাডেমি সেই অভাব পূরণ করবে। প্রাথমিকভাবে এ বছর প্রাথমিক শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২৭ সালে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এ প্রতিষ্ঠানটি উন্নীত করা হবে।
খোকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা সোহেল আহমেদ খোকা বলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আমি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অঙ্গীকার করেছি। প্রাথমিকভাবে হাসপাতাল ভবনে কার্যক্রম শুরু করা হলেও আগামীতে খোকা আইডিয়াল একাডেমী নিজস্ব ভবন বা ক্যাম্পাস গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরনের জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে যাবে।























