আসাদুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা সহ অন্যান্য কর্মকর্তারা প্রায় পাঁচ ঘণ্টা ব্যপী আটকে রেখে হেনস্তা করার পরে অফিসিয়াল সেক্রেট এক্টের মিথ্যা অভিযোগ এনে রোজিনা ইসলামের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে কারাগারে পাঠানো হয়।রোজিনা ইসলাম কে হেনস্থা ও মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় প্রেসক্লাব রাজারহাট ও মফস্বল সাংবাদিক ফোরাম এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।২০ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট উপজেলা শাখার আয়োজনে মানব বন্ধনে বক্তব্য দেন বিএমএসএফের উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এনামুল হক এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।এসময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক রাশেদ সহ বিএমএসএফের সদস্য বৃন্দ ও প্রেসক্লাব রাজারহাটের সদস্য বৃন্দ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।রোজিনা ইসলাম কে হেনস্তাকারী দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা।
























