ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি :
ডামুড্যা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বুধবার ৭ জুলাই ডামুড্যা পৌরসভার অর্থায়নে এ ডাস্টবিন গুলো স্থাপন করা হয়।
ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ডামুড্যা পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সফিক উল্যাহ বেপারী, কাউন্সিলর জসিম উদ্দিন, আবু তাহের, মোঃ টিপু মাদবর সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
জানা গেছে, ডামুড্যা পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপ জমে থাকে। সেসব আবর্জনার কারণে পরিবেশ দোষিত হয়ে দুর্গন্ধ ছড়ায়। বিগত দিন গুলোর সমস্যার কথা বিবেচনা করে বর্তমান মেয়র ময়লা আর্বজনা পরিস্কার সহ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ডাস্টবিন গুলো স্থাপন করলেন।
কাউন্সিলর মোঃ সফিক উল্যাহ বেপারী বলেন, আমি কাউন্সিলরের পাশাপাশি ডামুড্যা বন্দরের একজন ব্যবসায়ী। আমার বাবা মরহুম মোঃ আলী বেপারী এই বন্দরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। বাবার পথ ধরেই আমিও ব্যবসার সাথে জড়িত আছি। আমি নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার পর বন্দরের ময়লা-আবর্জনা দুর করে পরিচ্ছন্ন বন্দর প্রতিষ্ঠাতার জন্য মেয়রের সাথে আলোচনা করি। মেয়রের আন্তরিকতায় আজ আমরা ডাস্টবিন স্থাপন করলাম। সকল ব্যবসায়ী আন্তরিক হলে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এ বন্দরকে পরিচ্ছন্ন বন্দরে পরিনত করতে পারবো।
মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, আমার পরিকল্পনা ছিল ডামুড্যা বন্দর পরিস্কার পরিছন্নতা রাখার। আমাদের নেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি’র পরামর্শে ও তার দিক নির্দেশনায় পৌরসভার অর্থায়নের মাধ্যমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমি কেবল মাত্র কয়েক মাস হয় দায়িত্ব গ্রহণ করেছি। সবার কাছে সহযোগিতা পেলে পৌরসভার মানুষের দুর্ভোগ যেন না হয় সেদিকে খেয়াল রাখবো।
























