সফিকুল ইসলাম শিল্পী ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের রানীশংকৈল প্রেসক্লাব( পুরাতন) সভাপতি কুশমত আলীর পিতা শরিফউদ্দিন (৭০) ৩১ জুলাই শনিবার বিকেল ৫-২০ মি.রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি….. রাজিউন)।
তিনি কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয় -শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রানীশংকৈল প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
ওই দিনেই রাত ৯টায় আবাদতাকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে স্থানিয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
























