নূর এ আলম, পাথরঘাটা প্রতিনিধিঃ
পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ কুদ্দুস হাং (২৫) পিতা আঃ রহিম হাং আনুমানিক রাত ১ টার সময় বিষ পানে আত্নহত্যা করে।
আজ ২২ সেপ্টেম্বর (বুধবার) আনুমানিক রাত ১ টার সময় এ ঘটনা ঘটে । মৃত কুদ্দুস পেশায় একজন রাজমিস্ত্রী, তার বাবা আঃ রহিম একজন গাছের ব্যাবসায়ী, আত্মহত্যার কারন জানতে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে যে, মৃত কুদ্দুস একজন দিন মজুর হলেও বিবাহ করেছিলেন একজন কলেজ পড়ুয়া মেয়েকে, দীর্ঘ দিন কলেজ বন্ধ থাকার পরে যখন আবারও খোলা হলো, কুদ্দুস ও তার স্ত্রী দুই জনই চেয়েছিলেন স্ত্রীর লেখাপড়া চলুক, কিন্ত এলাকা থেকে জানা যায় যে, কুদ্দুস এর বাবা আঃ রহিম ও তার মা কুদ্দুস এর স্ত্রী কে পড়াতে রাজি নন, এ নিয়ে বেশ কিছু দিন ধরেই তাদের সংসারে চলছিলো পারিবারিক কলহ, গতকাল মঙ্গলবার এ নিয়ে সংসারে বেশ বড় ধরনেরই তর্ক বিতর্ক হয়, জের ধরে কুদ্দুস এর স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলে, কুদ্দুস রাগ করে আনুমানিক রাত ১ টার দিকে বাড়ির পাশে বাগানে গিয়ে বিষ পান করে, তার বাবা অনেক খোজার পরে বাগানে পরে থাকতে দেখে তৎক্ষনাৎ পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহবে মৃত ঘোষনা করেন।
আজ সকালে পাথরঘাটা থানায় জানানোর পরে পুলিশ স্থানে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়, বর্তমানে লাশ পাথরঘাটা থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
























