সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
উপজেলায় ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠ ও শৃঙ্খলাভাবেই ভোট গ্রহণ চলছে।আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকেই কেন্দ্র গুলোতে ভোটারদের বেশ ভীড় দেখা গেছে। তবে বেলা গড়ার সাথে সাথেই বেশ সড়গরম হয়ে উঠতে শুরু করেছে ভোট কেন্দ্র গুলো তবে এখন পর্যন্ত উপজেলার ইউপি নির্বাচনের কোন কেন্দ্রে সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে সরেজমিন দেখা গেছে,স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি। লোকজনকে আনন্দ উল্লাসে ভোট কেন্দ্রে আসতে দেখা যায়। তবে কিছু কিছু কেন্দ্রে সহিংসতার কিছুটা আভাস লক্ষ্য করা গেলেও আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় সাধারণ মানুষ উৎসবের আমেজেই ভোট দিতে পাড়ছেন বলে স্থানীয়রা জানান।
দ্বিতীয় ধাপে জেলার রানীশংকৈল উপজেলায় ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট-২২জন, সংরক্ষিত মহিলা আসনে ৬৬জন, ও সাধারণ সদস্য পদে ১৭৫ জন প্রতিদোন্দিতা করছেন। মোট ভোটার ৯৪ হাজার ১শত ৩১ জন।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ও নির্বাচন কর্মকর্তা নূর-ই-আলম জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে এ উপজেলার ইউনিয়ন নির্বাচন উপহার দিতে সদা প্রস্তুত আছেন তারা । এছাড়াও ভোটকেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মন্তব্য করেন তারা।
প্রসঙ্গতঃ ঠাকুরগাঁও জেলায়, উপজেলার সংখ্যা ৫টি। দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনে ২টি উপজেলার ১১টি ইউনিয়নে ’ইউনিয়ন পরিষদ’ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রানীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
























