ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ই্উপি সদস্য উজ্জল(৪০)কে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রবিবার জেল হাজতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে ঝালকাঠির কেওড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে মিরাজ শেখ নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার করা অভিযোগে মামলা রয়েছে। উজ্জল হাই কোর্ট থেকে ২/১/২০২২ তারিখ থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় এই আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদলতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার, জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
জমির সীমানা নিয়ে মিরাজ শেখের পরিবারের সাথে বিরোধের সূত্রধরে মিরাজকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধরে এই চক্রে ১৪-১৫ জন মিলে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। গত ১৪ ডিসেম্বর ২০২১ তারিখ দিবাগত রাত ৮টায় এ ঘটনা গটেছে। এই ইউনিয়নের রণমতি গ্রামের আঃ ছত্তার শেষের পুত্র মিরাজ শেখ তেল আনার জন্য বাজারে যাচ্ছিল। এই ঘটনায় মিরাজের মা ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ ১২জনকে এজাহর ভুক্ত আসামী করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে এই মামলায় আলি আকবর নামের ১জন গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। ইউপি সদস্যসহ অন্য আসামীরা পৃথক পৃথকভাবে হাই কোর্ট থেকে খন্ডকালীন জামিনে রয়েছে। উজ্জল ইউপি সদস্য সারেঙ্গল গ্রামের মৃত হানিফ খানের পুত্র।
























