মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
খাদ্যপণ্যের দাম কমানো, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য পূর্ণ রেশনিং চালু, যুদ্ধ নয়-পারমানবিক অস্ত্রমুক্ত মানবিক বিশ্বের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।
শনিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, উপদেষ্টা আমির উদ্দিন, এডভোকেট ইউসুফ আলী।
এ সময় বক্তারা চাল তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
























