বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে টানা নয় বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক(৭৩) ইন্তেকাল করছেন, (ইনা-লিল্লাহি ওয়া ইনা-লিল্লাহি রাজিউন)। শুক্রবার ভোর ৫ টার দিক ঢাকার ইউনাইটড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিকেল সাড়ে ৫টায় ঝালকাঠির কেদ্রীয় মসজিদ ঈদগাও মাঠ রাষ্ট্রীয় মর্যাদায় শেষে নামাজে জানাযা পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে রেখে গেছেন। তার মত্যুত আলহাজ্ব আমির হাসন আমু এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা সহ অসংখ্য সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
কীর্ত্তিমান এ রাজনীতিবীদ স্বাধীনতার মাসেই চলে গেলেন ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের টানা নয় বারের নির্বাচিত রাষ্টীয় স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান রনাঙ্গনর বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। বেশ কিছু দিন ধরে তিনি হার্ট সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসহ বার্ধক্য জনিতবিভিন্ন রোগে ভুগছিলেন।
























