শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে এপ্রিল মাসের ২০ দিনের বেতন এবং বেসিক সমপরিমাণ ঈদ বোনাসের দাবীতে মানব বন্ধন করেছে,গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ,গাজীপুর শিল্পাঞ্চল কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা,শাপলা পেনশনের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ,গাজীপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক, লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব, সামসুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা, শ্রমিক নেতা, আবুল হোসাইন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং গাজীপুর গার্মেন্টস সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রমিক নেতা, শফিকুল ইসলাম শামীম,শফিউল আলম, সিনিয়র যুগ্ন সদস্য সচিব, গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ, গাজীপুর শিল্পাঞ্চল কমিটি, ফিরোজ আহমেদ যুগ্ম সদস্য সচিব, মোস্তফা কামাল, হাসান রহমান মামুন, খোকন মিয়া, আবুল হোসেন জুয়েল, মিজানুর রহমান মিজান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ঈদের পূর্বে সমস্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং বেসিক সমপরিমাণ ঈদ বোনাস পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান।এবং শ্রমিকরা যাতে নির্বিঘ্নে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে সে জন্য গাড়ি ভাড়া এবং মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ রাখতে সরকারএবং প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন চলমান শ্রম অসন্তোষ কারণ ছুটির দিনে খাটানোর বকেয়া মজুরি পরিশোধ না করা এবং মার্চ মাসের বেতন সময়মতো পরিশোধ না করা কে দায়ী করে বলেন গার্মেন্টস মালিকদের কেই দায় নিতে হবে।
সেইসঙ্গে আসল রহস্য উদঘাটন করে শ্রমিকদের প্রতি চড়াও না হয় বেতন- ভাতা সময়মত পরিশোধের ব্যাপারে মালিকদেরকে চাপ প্রয়োগ করারও আহ্বান জানান নেতৃবৃন্দ।
























