চট্রগ্রামের খুলশী থানায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রীকে আটক করেছে খুলশী থানার পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে শিশুটিকে উদ্ধার করা হয় ।গরম খুন্তির ছ্যাঁকা,শরীরে গরম পানি ঢেলে দেয়া এবং বেত দিয়ে পেটানো হতো গৃহকর্মী শিশু ইয়াসমিন কে।গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই শিশুটির বাবা-মা না থাকায় পুলিশই বাদি হয়ে অভিযুক্ত গৃহকর্ত্রী আরিফা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে।
এতিম শিশু ইয়াসমীন আক্তার খুলশী থানায় কার্যালয়ে বসে গত চার মাসের চলা অমানুষিক নির্যাতনের কথা বর্ণনা করছিলো। নগরীর লালখান বাজার চাঁনমারী রোডের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ারের বাসায় গৃহকর্মী’র কাজ করতো সে। পুরো দেহেতেই নির্যাতনের ক্ষত চিহ্ন। কাজে সামান্য ভুল ত্রুটির জন্য যেমন বেত দিয়ে মারা হতো, তেমনি গায়ের উপর ঢেলে দেয়া হতো গরম পানি।
এব্যাপারে অভিযুক্ত গৃহকর্ত্রী আরিফা আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বাচ্চা দুধ চুরি করতে গিয়ে তার গায়ে পানি পড়ছে। পানি চুলায় ছিল এবং কেবিনে দুধ ছিলো।
খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব কুমার চৌধুরী বলেন, ‘সমস্ত কিছু পর্যাবেক্ষণ ও বিচার বিবেচনা করে আমরা বুজলাম, তার উপর অনেক অমানুষিক নির্যাতন করা হয়েছে। ইয়াসমীনের মা-বাবা দু’জনই মারা গেছে। সে এতিম।এমনকি তার কোনো নিকটাত্মীয়ের খোঁজ’ও পাওয়া যায়নি। যে কারণে পুলিশ বাদী হয়ে গৃহকর্ত্রী আরিফা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।























