যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির :
উৎসব মুখর পরিবেশে ভবেরহাট সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ শুক্রবার বিকেলে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে যশোর ভবেরহাট শিল্পগুষ্টির আয়োজনে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কার্যনির্বাহী পরিষদের পরিচিতি এবং ভবেরহাট সংগঠনের সভাপতি রীপা রায়ের বক্তব্য। মঙ্গল দ্বীপ জ্বেলে সমবেত সঙ্গীত পরিবেশন হয়। দোতারার ঝংকার, নাচ এবং কবিতা আবৃতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবেরহাট সংগঠনের সভাপতি রীপা রায়, সহ-সভাপতি সুদীপ কুমার ঘোষ ও নিরুপম বসু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক স্বপ্না শীল, সহ- সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দাস, অর্থ সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক আজম গাজী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান এবং কার্যনির্বাহী সদস্য নীতু শীল, সুজাত হোসেন, ইসরাত জাহান নীলা, লিপি শীল ও স্বরুপ বসু প্রমুখ।
























