দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে বাবার সাথে মোটরসাইকেলে করে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পরে ট্রাকচাপায় তোবা আক্তার (১৬) নামের একজনের মৃত্যু হয়েছে । বুধবার (১১ জানুয়ারি) বিকেলে নগরীর চাইনামোড়ে এক মর্মান্তি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় তোবা ।
নিহত তোবা আক্তার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লিটন মিয়ার মেয়ে । সে এবছর এসএসসি পাস করেছে । স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, লিটন মিয়া তার মেয়ে তোবাকে নিয়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিলেন । পথে চাইনামোড় ব্রিজে ওঠার সময় মোটরসাইকেলের পেছন থেকে তোবা পড়ে যায় । একই সঙ্গে তোবার বাবাও মোটরসাইকেল নিয়ে পড়ে যান । এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তোবাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
























