আরিফ হোসাইন,ঝিনাইদহ প্রতিনিধিঃ
বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা, হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
এসময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যানার, লিফলেট নিয়ে ২ ঘন্টাব্যাপী অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় দুরদুরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের।
এই কর্ম বিরতিতে অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন, ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের, চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলী, সিনিয়র ল্যাব সহকারী আব্দুল মজিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ্বাসসহ কয়েকজন বিভিন্ন অযুহাতে তাদের বেতন ভাতা আটকে রেখেছে। এতে করে নানা সমস্যার সম্মূখীন হতে হচ্ছে তাদের। তাই দ্রুত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।এছাড়াও প্রতি মাসের বেতন এক থেকে পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। হসপিটালের ফান্ডে টাকা আসা সত্বেও নানান রকমের তালবাহানা বন্ধ করতে হবে,এই সামান্য বেতনে কোন রকমের সংসার চালায় কর্মচারীরা, সেই টাকা বন্ধ করার সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। কর্মচারী কর্মকর্তাদের সকল দাবি মেনে নিয়েই আগামীতে পথ চলতে তা না হলে কঠোরভাবে আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
























