কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ জনকে আটক করে দুই লাখ তিন হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ টি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (১০ মে) দুপুরে এই অর্থদণ্ড দেয় কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আমেনা মারজান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আলমগীর (২২), মো. সোহেল শেখ (৩০), মনির হোসেন (৪০), তিতাস (২১), মো. শাখাওয়াত হোসেন (২০), মো. রাজু (১৯) ও মো. মাসুম (১৯)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকায় শিং খালের খননকৃত মাটি, চুরি করে অবৈধভাবে বিক্রির অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এছড়া মাটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
























