মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাঁটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাঁটার আয়োজন করেন জামালপুর জেলা ও পৌর শ্রমিক লীগ।
পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী এর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, সদস্য ফজলুল হক আকন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মশিউর রহমান বাবু প্রমূখ।
অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, পৌর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোঃ উজ্জ্বল মাহমুদ বক্তব্য রাখেন।
























