শফিকুল ইসলাম শামীম,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের ২ দিনের ডাকা আজ ১ম দিনের অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলটি কোনাবাড়ী বাসস্ট্যান্ড
থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে বিসিক ২ নং গেটে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন,কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি,আব্দুর রহমান মাস্টার,সাধারণ সম্পাদক,খলিলুর রহমান এমএ ,সহ-সভাপতি সোলায়মান মিয়া,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টার,কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি,জহির উদ্দিন,সাধারণ সম্পাদক,জাকির হোসেন ভান্ডারী,মোজাম্মেল হক কবিরাজ সহ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এম.এ বলেন, বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে আমরা কোনাবাড়ি থানা আওয়ামীলীগের পক্ষ থেকে শান্তি মিছিল করেছি, যাতে তারা নৈরাজ্য সৃষ্টি ও বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমরা শান্তি মিছিল সহ দিনব্যাপী থানা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্পটে অবস্থান করছি। এ পর্যন্ত এই এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কোনাবাড়ী থানা ডিউটি ইনচার্জ মোঃ জোবায়েদ খান বলেন,এই এলাকার পরিস্থিতি সাভাবিক,এই পর্যন্ত কোনো সহিংস ঘটনার সৃষ্টি হয়নি।কোনাবাড়ীর গুরুত্বপূর্ণ প্রায় সব স্পটে মানুষের শান্তি রক্ষা ও জান-মালের নিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
























