মোঃ আমিনুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুল হক (৪০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত সামছুল হক উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ জুন শুক্রবার দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় ঘরের বৈদ্যুতিক সংযোগের তার শরীরে জড়িয়ে ধরলে তিনি মাটিতে ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই কলেজ শিক্ষক সামসুল হক মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























