সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান হাবুকে( ৪২) গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে আসামি হাবিবুরকে গ্রেফতার করা হয়।
এদিন রাতে র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামি সোনারগাঁ উপজেলার রাউৎগাও এলাকার আতশ আলী ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করে অভ্যস্ত। প্রতিদিনের মত সে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১ টার সময়ে পেচাইন গ্রাম হতে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে উক্ত আসামি হাবিবুর রহমান হাবুর ভিকটিমকে কৌশলে ডেকে তার বসত ঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীগে ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে জানান তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন বল হুমকি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখ ভুক্তভোগীর মা রুমি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
























