সারা দেশ ব্যাপীর নেয়, নানা আয়োজনে সোনারগাঁয়ে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে যুবলীগ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে । এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা আওয়ামী লীগের সকল কর্মীকে শেখ হাসিনার হাতিয়ার হিসেবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মনোবাসনা নিয়ে এগিয়ে যেতে হবে। যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের যুবলীগের সম্মান ও তার আদর্শকে রক্ষা করতে হবে। আমাদের আরো দায়িত্ববান হতে হবে। আরো সু-শৃংখল হতে হবে। তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,বলেন আওয়ামী যুবলীগকে অতিতের নেয় আগামিতে রাজ পথ থেকে শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করতে হবে সে সাথে সব ষড়যন্ত্র মুকাবিলা করতে হবে, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, এইচ এম দুলাল
এছাড়াও উপস্থিত ছিলেন , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, জেলা তাতী লীগের যুগ্ম সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, কামাল হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীর, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাত্তার ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
























