মোঃজুয়েল রানা,নওহাটা, রাজশাহী।
নোভেল করোনা ভাইরাস সচেতনতায় নওহাটা বাজারে সাধারণ জনগণের মাঝে মাস্ক সাবান ও লিফলেট বিতরণ করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহা।
দুপুর ১২টায় নওহাটা হক মার্কেট পয়েন্টে তিনি ভ্যান চালক, দুঃখী মানুষের মাঝে বিতরণ করেন । এ বিষয়ে ছাত্র লীগ নেতা পিংকু কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির ফলে খেটে-খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে,তাই তাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ মেনে চলার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে জনগণের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। আশা করি এই দুর্যোগের সময়ে সমাজে বিত্তবান মানুষগুলোও এগিয়ে আসবে।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ছাত্র লীগের সভাপতি মোঃ তানভীর রহমান,ছাত্র লীগ নেতা উজ্জ্বল, শিমুল,জয় সহ প্রমুখ।
























