আব্দুর রহমান পারভেজ,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকায় নির্জন লেবু বাগানে সাত বছরের এক শিশু কে ধর্ষণ করেছে পনেরো বছরের এক বখাটে কিশোর।
বুধবার (৩ জুন) সকাল নয়টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকায় ঘটনাটি ঘটে। মেয়ের বাবা দুপুরের দিকে শ্রীমঙ্গল থানায় মামলা করলে বখাটে কিশোরকে আটক করা হয় বলে জানায় শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা।
তিনি আরও জানায়, আটককৃত বখাটে কিশোরকে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
অভিযুক্ত কিশোরের নাম মামুন মিয়া(১৩),অভিযুক্ত ও ভিকটিম শিশুটি একই এলাকায় বসবাস করেন।
কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
























