কয়েছ মিয়া -মৌলভীবাজার প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠছেন মৌলভীবাজারে কর্মরত পুলিশ দম্পতি।
রোববার (২৯ জুন) করোনামুক্ত হয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।
এএসআই রুমন মিয়া জানান, রোববার তাদের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
মৌলভীবাজার জেলার বিশেষ শাখা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুমন মিয়া (৩৫) ও তার স্ত্রী কোট পুলিশের (এএসআই) পারভিন সুলতানা (৩০) করোনায় আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য বুধবার (১৭ জুন) তাদের দুজনের করোনায় আক্রান্ত রিপোর্ট পজেটিভ হয়।























