ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ১৪টি যুব সংগঠনকে ৫লক্ষ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় চেক বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল (ভার্চুয়ালী) প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ১৪টি যুব সংগঠনের মধ্যে ১টি সংগঠনকে ৫০হাজার টাকা ও অন্য ১৩টি সংগঠন ৪০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
























