মোঃজুয়েল রানা মোহনপুর রাজশাহীঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় ভাইরাসের সংক্রমন ঠেকাতে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার আনাচে-কানাচে ভোর সকাল থেকে রাত্রি পর্যন্ত নিরলস ভাবে কাজ করে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃসানওয়ার হোসেন ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ বিন কাশেম এবং তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি , মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মোঃআব্দুস সালাম।
সারা দেশের মানুষ যখন করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোয়ারেন্টইনে আছেন, ঠিক তখন পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজ গরজে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কখনো খাবার হাতে, কখনো বাজার নিয়ন্ত্রনে, কখনো উপজেলাবাসীর সুরক্ষা নিশ্চিক করণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিরামহীনভাবে ছুটে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটি গ্রামে, গঞ্জে এই দুই কর্মকর্তা।
প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বাজার, কেশরহাট বাজার,মৌগাছি বাজার,বিদিরপুর বাজার,মোড় হয়ে উপজেলা সদরের পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিক করতে ব্যাপক প্রচারণা চালান। এ সময় বিভিন্ন অপরাধে অর্থদন্ড প্রদান করেন উপজেল নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ বিন কাশেম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এছাড়া বিকেল ৫টার পর ফার্মেসীর দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সকল যানবাহন বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বলেন, বারবার নিষেধ করার পরেও সন্ধ্যার পর বন্ধ দোকানের সামনে বসে আরামসে আড্ডা দেওয়ার বাঁশের তেরী বেঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা কিছুটা কঠোর হয়েছি, আমাদের সহযোগিতার জন্য আপনি একটু সচেতন হোন।
























