জয়পুরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের থাবায় জয়পুরহাটে পোল্ট্রি শিল্পতে ধ্বংস নামায় সরকারের দৃষ্টি আকর্ষণ ও রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার ( ১১ এপ্রিল) দুপুরে জয়পুরহাট শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু জানান, দেশের বৃহত্তম জয়পুরহাটের এই পোল্ট্রি শিল্পতে লক্ষাধিক শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়ী জড়িত রয়েছে। করোনার প্রভাবে ইতিমধ্যেই ঋণের বোঝা নিয়ে অনেক খামার, ফিড মিল ও হ্যাচারী বন্ধ হয়ে গেছে। এতে ধ্বংসের পথে এই শিল্প। তাই এ শিল্পকে বাঁচাতে হলে এখনি সরকারে সহযোগীতা প্রয়োজন। সেজন্য সরকার থেকে প্রান্তিক খামারীদের প্রনোদনা ও ব্যবসায়ীদের ২% হারে সুদে ব্যাংক ঋণ দেওয়ার দাবিসহ বর্তমান ব্যাংকের সুদ মওকুফের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসান কবির এপ্লব, জেলা ফিড মিল এসোসিয়েশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, আহবায়ক ইসমাইল হোসেন টুকু, যুগ্ন আহবায়ক ইকরামুল হক, সোনালী পোল্ট্রি এসোসিয়েশনের আহবায়ক কবির আকবর তাজ, সদস্য সচিব মাহমুদুল হক ও জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবুসহ জেলার বিভিন্ন খামারী, পোল্ট্রি, হ্যাচারী ব্যবসায়ী ও প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকরা ।
শেষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের হাতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন ব্যবসায়ী নেতারা।
























