আশিকুর রহমান,নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় চিকিৎসক ও থানা পুলিশের মাঝে পিপিই এবং সার্জিকাল মাস্ক দিলেন লাভলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিলভিয়া পারভীন লেনী। আজ (রবিবার) দুপুরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাগাতিপাড়া মডেল থানায় এসব হস্তান্তর করেন লাভলী ফাউন্ডেশনের লালপুর ব্রাঞ্চের কর্মকর্তা মামুন হোসেন। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা এবং বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন এই পিপিই ও মাস্ক গ্রহন করেন।
ডাঃ রতন কুমার সাহা ও অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, দেশের এমন দূর্যোগ কালীন সময়ে সকলে ঘরে থাকলেও মানুষের কল্যাণে সার্বক্ষণিক কাজ করছি আমরা। তাই আমাদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে লাভলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,নাটোরের কৃতি সন্তান সিলভিয়া পারভীন লেনী আমাদের মাঝে পিপিই পৌঁছে দেয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এছাড়া এভাবে দেশের সকল মানুষের কল্যাণে থাকার বিণীত আহবান জানান।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লাভলী ফাউন্ডেশন পুরো দেশে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন।
























