হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করায় সোমবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ । নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
তাদের হাতের ফেস্টুনে লেখা ছিলো “দাবী মোদের একটা সরাও খুনির লাশটা “চরম ক্ষোভ প্রকাশ করেছেন মাহফুজুর রহমান কালাম।
তিনি বলেন, দ্রুত এই খুনির লাশ সোনারগাঁ থেকে সরিয়ে নিতে প্রশাসনকে আহ্বান করছি , নতুবা এই লাশ তুলে মেঘনা নদীতে ফেলে দিতে বাধ্য হবে সোনারগাঁয়ের মানুষ।
মানববন্ধন অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন সাবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন,আওয়ামীলীগ নেতা করিম,আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান সামসু,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়, পিরোজপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আল-আমিন, সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
























