সোনারগাঁয়ে ভাটি বন্দর ব্রিজের রাস্তার বেহাল দশা। ভাটিবন্দর ও উদ্ভবগঞ্জ এলাকার প্রায় দশ গ্রামের লোকজন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে।ভারী বর্ষণের ফলে সড়কের বালু ও ইট সরে গিয়ে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দশ গ্রামের লোকজন নদী পারাপার হতো খুব কষ্ট করে।
কষ্ট লাঘবের জন্য নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অক্লান্ত পরিশ্রমে এ ব্রীজটি নির্মাণ হয়।
এলাকাবাসীর অভিযোগ,ঠিকাদার সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর গাফিলতির জন্য এ্যাপোচ সড়কটি কোন রকম নামে মাত্র গাইড ওয়াল দিয়ে নির্মাণ করে সড়কটি।
তারা আরোও বলেন, ঠিকাদার রফিকুল ইসলাম নান্নু যে কাজই করুক না কেন তার কাজের মান নিম্ন হয়ে থাকে। যুবলীগের পদ ব্যবহার করে সে এসব অপকর্ম করে। এ বিষয়ে সোনারগাঁও উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
























