দিপক রায়,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
দেবীগঞ্জের ১নং চিলাহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে করোনা মোকাবিলায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান তাঁর নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান মোঃআব্দুর মালেক চিশতী বলেন ,যত দিন যাচ্ছে তত করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলছে।এই করোনার প্রভাবে লকডাউনে থাকা মানুষজন অনেক কষ্ট করে দিন কাটাচ্ছে।তাই গরীব ও অসহায় পরিবারদের কথা চিন্তা করে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করি।
ত্রাণ বিতরন কালে উপস্থিত ছিলেন ১ নং চিলাহাটি ইউনিয়নের সাম্মানিয় ব্যক্তিগন ও আমার সংবাদ পত্রিকার দেবীগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন রিপন।
























