মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে খালের পানিতে ডুবে আবু বক্কর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশে খালের কিনারায় খেলা করছিল। খেলার এক পর্যায়ে পানিতে ডুবে যায়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর খালের পানিতে ভাসতে দেখে।
তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ্ আলম তাকে মৃত ঘোষণা করেন।
























