গত ২১ই অক্টোবর বুধবার রাতে অনলাই নিউজ পোর্টালে এড. মো: সফর উদ্দিন সবুর কে জড়িত করে একটি ধর্ষনের নিউজ ভাইরাল হয়। নিয়ে এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে কথা বলার সময় উক্ত মিথ্যা মামলা ও সংবাদের বিপক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য প্রমাণ তুলে ধরেন। এড. সফর উদ্দিন সবুর বলেন, সম্প্রতি কিছু অনলাইন পত্রিকায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে নিয়ে অসত্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।
তাছাড়া তিনি আরোও বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমার ফুপুদের সাথে বিজ্ঞ আদালতে দীর্ঘ কয়েক বছর যাবত মামলা চলতেছে। ২০১১ সালে আমার ফুফাতো ভাই সাগর আমার দাদির সম্পত্তি গোপনে বিক্রি করে ইটালী পাড়ি জমায়। জমির দলিল করে তোফায়েল আহমেদ গাজীর বাবা রহম আলীর নামে। সেই থেকে ফুফুদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। কয়েক মাস আগে আমার মালিকানাধীন পুকুর হইতে অনুমতি ছারা ফুফাতো বোন সুমি মাটি কেটে নিয়ে গেলে তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় দুটি মামলা করি। মামলা নং NFIR- ২০/২০ এবং NFIR ২৯/২০. এরই ধারাবাহিকতায় সুমি আমার নামে মিথ্যা ও বানোয়াট এই অভিযোগ করেছে। বিষয়টি আমার আইনজীবী সমিতিতে জানিয়েছি। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বার থেকে ব্যাবস্হা নিবেন বলেছেন।
আমার ফুফাতো বোন মিথ্যা বানোয়াট কথা বলে আমার মানসম্মান নষ্ট করার লক্ষ্যে মিথ্যা নিউজ গুলো করছে। তিনি আরোও বলেন যে, সাংবাদিকতার মত একটি মহৎ পেশায় থেকে যারা মিথ্যা এবং অসত্য নিউজ করছে এটা আসলে মানহানিকর কাজ যাহা একজন আদর্শীক সাংবাদিকের কাজ হতে পারে না। এই বিষয়ে সোনারগাঁ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন বিজ্ঞ আইনজীবীর নামে মিথ্যা ও অসত্য নিউজ করা হলে অভিযোগকারী অভিযোগ দিলে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
























