আশিকুর রহমান,নাটোর প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ।আজ (১৫ই ফেব্রুয়ারী) সকালে জাতীয় পতাকা উত্তোলন,সালাম প্রদান ও শান্তির প্রতীক শে^ত কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়।
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত অনুষ্ঠানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এবং কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি।
এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টো, ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ শেষ সেমিস্টারের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। এরপর সকলের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বাউয়েট প্লাজা থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজায় ফিরে আসে। সকলের মাঝে মিষ্টি বিতরণ মধ্যদিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
দ্বিতীয় পর্বে বাউয়েট কেন্দ্রীয় মসজিদে দেশের সুখ, শান্তি ও সমৃদ্বি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া ক্যাম্পোসের গুরুত্বপূর্ণ সড়কে রঙিন কাপড়ের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
























