রেজওয়ানুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন এগারো হাজার ৮৬জন।
আজ বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদরের ৯৭ জন, বাকি একজন শেরপুরের বাসিন্দা।
সূত্রটি আরও জানায়, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। এছাড়া আজ সুস্থ হয়েছেন ৩১ জন।
বগুড়ায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন, ৯ হাজার ৯৮৭জন এবং মারা গেছেন ২৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৩০ জন।
























