শফিকুল ইসলাম শামীম,গাজীপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্থা কারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।
আজ বিকাল তিনটায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির গাজীপুর মহানগরের সহ সভাপতি মো: শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি, মোঃ সিরাজুল ইসলাম,মহানগরের সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল আলম মন্ডলসহ কেন্দ্রীয় কমিটি ও মহানগরে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি,মীর মো: সিরাজুল ইসলাম বলেন,প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি অপমান,লাঞ্ছনার প্রতিবাদসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।সেই সাথে তিনি অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
























