মুমতাজুল কবীর,মাদারীপু জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাদাসংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারীপুর জেলা শাখার নেতৃত্বে শিবচরস্থ তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীপ হুইপ জননেতা নূর ই আলম লিটন চৌধুরী এমপি, সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এবং মাদারীপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল নেতা কর্মী, সামাজিক ও পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন ।
বেলা ৩ টায় মরহুমের বাসভবনে ও বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলার নেতৃত্বে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
























