কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে কর্মের দ্বারা আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করে না এবং মন হয় না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি সেরকম একজন অতি সাধারণ মানুষ হলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল সাহেবের একমাত্র সুযোগ্য পুত্র সন্তান এবং সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান- শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।
২৪শে মে, ২০২১ই ছিল শাফি মোদ্দাসের খাঁন জ্যোতির শুভ জন্মবার্ষিকী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদ মো: রোবেল, সাধারণ সম্পাদ হাজী মো: শাকিল রানা ও সভাপতি এডভোকেট মো: ফিরোজ মিয়া।
সোনারগাঁ চৌরাস্তায় অবস্থিত আল-মদিনা টাওয়ারে স্কাইলার্ক রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে জন্মদিনের কেক কাটা হয়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার দীর্ঘায়ূ ও সার্বিক মঙ্গল কামনা করেছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলা কমিটি। জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা জানানো হয়। কারন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলা শাখা কমিটির কাছে এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতির জন্মদিন মানেই বিশেষ কিছু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, নারায়ণগন্জ জেলার সভাপতি মো: কামরুল হাসান, সোনারগাঁ উপজেলার শাখার সভাপতি এডভোকেট মো: ফিরোজ মিয়া, দপ্তর সম্পাদক-ভিপি পারভেজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক-মেহের নিগার সনিয়া, ইঞ্জিনিয়ার ইউসুফ হাসান, রাজু আহমেদ (অর্নব), মাজেদ ভূঁইয়া,
সাংবাদিক মো: আমির হোসেন, সাংবাদিক মো: মুক্তার হোসেন প্রমুখ।
























