শাবলু শাহাবউদ্দিন (পাবনা প্রতিনিধি):
পাবনা সদর উপজেলার কর্মকর্তা কর্মচারীদের ভুলের মাসুল গুণতে হচ্ছে পাবনা সমাজ সেবা অধিদপ্তরের ভাতা ভোগী শত শত সাধারণ জনতার। মোবাইল সিমে নগদ একাউন্টে ভাতার টাকা পরিশোধের নিয়ম করে সমাজ সেবা অধিদপ্তর। ঝামেলা মুক্ত নিরবচ্ছিন্ন স্বচ্ছ ধারণা দিয়ে ভাতা গ্রহীতাদের সহজে ভাতার টাকা প্রাপ্তির জন্য সরকার চালু করে নগদ পরিষেবা। সেই মোবাইল ব্যাংকিং নগদ পরিষেবায় পেতে নানা ভাবে হয়রানি এবং টাকা উত্তোলনের সমস্যার সম্মুখীন হচ্ছে ভাতা গ্রহীতারা।
সেবা চালু করার সময় নাম্বার গ্রহণ করে উপজেলা কর্মচারীগণ। একটি নাম্বারের বিপরীতে একাধিক ব্যক্তির নাম জমা পরে । ফলে ঐ নাম্বারে একজনের টাকা পরিশোধ হয়। বাকি ব্যক্তিদের টাকা আসে না। এখন টাকার সন্ধানে ইউনিয়ন পরিষদের ঘোরাঘুরি করে ভাতার টাকা না পাওয়া ব্যক্তিগণ ছুটে এসেছে পাবনা উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের অফিসে। কর্মকর্তা কর্মচারীরা তাঁদের ভুল স্বীকার করে নতুন নাম্বার জমা নিচ্ছে এবং কিছু দিনের মধ্যে টাকা আসবে বলে আশা করেন কর্মকর্তাগণ।
























