মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ কেন্দ্রের ওষুধ ও চিকিৎসা সামগ্রী টেন্ডারের বিডি ফেরৎ না পেয়ে উপজেলা স্বাস্থ কেন্দ্র ভাংচুর ও হিসাব রক্ষকসহ ৩ কর্মাচারীকে পিটিয়ে আহত করেছে মামুন ও নাবিল নামের দুই ভাই। ওরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল এর পুত্র।
উপজেলা স্বাস্থ কেন্দ্রের হিসার রক্ষক জাহা আলম জানান, মামুন ও নাবিল ঢাকার এক ঠিকাদারের নামে উপজেলা স্বাস্থ কেন্দ্রের ওষুধ ও চিকিৎসা সামগ্রী টেন্ডার জমা দেন। বেশ কিছুধির ধরে তারা নিয়ম বর্হিভুত ভাবে কোন রকম ডকুমেন্ট ছাড়াই বিডি
( ব্যাংক ড্রাফট) ফেরৎ নিতে চাপ দিয়ে আসছিলো।
সোমবার মামুন ও তার ভাই নাবিল অফিসে এসে বিডি ফেরৎ চায়। তারা বৈধ ডকুমেন্ট দেখতে চাওয়ায়
দুজন উত্তেজিত হয়ে হিসাব রক্ষকের ওপর চড়াও হয় এবং মারধর করে। এ সময় সহকারী হিসাব রক্ষক বেলাল হোাসেন ও অফিস স্টাপ মোশারফ হোসেন এগিয়ে এলে তাদেরকেও মারধোর করে। এবং অফিস কক্ষ, ল্যাপটপ ভাংচুর ও অফিস ফাইল তছনছ করে চলে যায়। তিনিসহ ৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে নাবিল এই প্রতিবেদককে জানান, বিডির টাকা নিয়ে ঝামেলা হয়েছে তা সত্য।আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। ওরাই আমার বড় ভাইকে মারধর করেছে। আমাদের দ্বারা কোন মারধরের ঘটনা ঘটেনি। এইটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাা কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম জয় জানান, ঘটনা সত্য, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























