সোনারগাঁ প্রতিনিধিঃ সময়ের ব্যবধানে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ভয়ংকরভাবে বৃদ্ধি পাচ্ছে যা নতুন করে সোনারগাঁয়ে একদিনে আরো ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২৪ ঘন্টায় সর্বশেষ প্রাপ্ত ৫৮ জনের ফলাফল অনুযায়ী ৩৩ জন করোনা পজিটিভ ও ২৫ জন নেগেটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪৭৪, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭১ জন।মৃত্যুবরণ করেছেন ৩৯ জন ও চিকিৎসাধীন আছেন ১৬৪ জন।
























